ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় গভীর নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রানকোইস হোল্যানডির কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা এই নিন্দাবাদ জানান।
গতকাল (বুধবার) ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গণমাধ্যমের অফিসে চালানো ওই সন্ত্রাসী হামলায় দুজন পুলিশসহ ১২জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
শেখ হাসিনা তার বার্তায় ফ্রান্সের সরকার ও দেশটির জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, তার কোন ধর্ম-বর্ণ-বংশ নেই। কোন সভ্য সমাজেই সন্ত্রাসীদের জায়গা নেই।
প্রধানমন্ত্রী তার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কেবি





