জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেসব শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে।
আগামী ১৯ ডিসেম্বর অপেক্ষমাণ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।এদিকে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায়,দলিত সম্প্রদায়, খেলোয়ার (শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ) এবং প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সঙ্গে যা কিছু আনতে হবে:
সাক্ষৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রসহ এসএসসি ও এইচএসসি/ সমমানের পরীক্ষার মূল মার্কশীট/গ্রেডশীট সাথে আনতে হবে।প্রার্থী অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রমাণপত্র সাথে আনতে হবে।সাক্ষাৎকার এবং ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission এ পাওয়া যাবে ।
রাইয়ান/নাজিব





