সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে নিহত পাঁচজনই মাদ্রাসা শিক্ষার্থী।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা ১২টায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম ও পরিচয় শনাক্ত করেন পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন।

নিহত ছাত্ররা হলেন- নাহিদ (১২), শাকিল (১৩), মায়রু (১৩) ও জাকির (১২) কাদির (১৪)।

নাহিদ ও শাকিল তারা দুই সহোদর। তাদের বাবার নাম আলমাছ উদ্দিন। মায়রু ও জাকির সম্পর্কে চাচাতো ভাই। মায়রুর বাবার নাম মোছাব্বির আলী ও জাকিরের বাবার নাম ইউনূস আলী।

তাদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কান্দলা কোনাপাড়া গ্রাম। তারা কান্দলা মাদ্রাসায় পড়ালেখা করতো।

স্থানীয় পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, তারা সবাই কান্দলা মাদ্রাসা ছাত্র। মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য টাকা সংগ্রহ করতে কয়েক ছাত্র মিলে পরিত্যক্ত লোভাছড়া পাথরকোয়ারিতে পাথর কুড়াতে যায়। তারা সেই পাথর বিক্রি করে টাকা সংগ্রহ করতে চেয়েছিলো।

কিন্তু বিধিবাম পাথর কুড়ানোর সময় পাহাড় ধসে পাঁচজন নিহত হন। এলাকাবাসী পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। তবে সুন্দর আলী এখনো নিখোঁজ রয়েছেন।