নওগাঁ জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে দুগ্রুফের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের নওজোয়ান মাঠে এ ঘটনা ঘটে। এ সময় কর্মী-সমর্থকরা কাউন্সিলের পতাকা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলে যোগ দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হতে থাকেন।
এ সময় মাঠে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এমপি আব্দুল মালেক ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি জানান, আওয়ামী লীগ বড় দল, তাই নেতাকর্মীদের মধ্যে এ ধরনের ছোট-খাটো ঘটনা ঘটতে পারে। তবে, বড় ধরনের কোনো সংঘর্ষের আশঙ্কা নেই।
এমকে





