সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

আর এ জন্য ওই দিন সেনানিবাসের রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত সড়ক) যানজট মুক্ত রাখাতে সেখানে অবস্থানকারী ও আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া সেনানিবাস এলাকা দিয়ে সকল প্রকার যান চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

ওই দিন সেনানিবাসের রাস্তা দিয়ে যানবাহন চলাচলে সাধারণের সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আন্তরিক দুঃখও প্রকাশ করা হয়েছে।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের দুপুর ২টা ৪৫ মিনিটের মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আর অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।- বিজ্ঞপ্তি

এএইচ