যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স অনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হবে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ভোরে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে হানা দেয়। তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে যায়।

এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। এছাড়া এলাকার মসজিদের মাইক থেকে গরুচোরদের বিষয়ে ঘোষণা দেয়া হয়। এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরুচোরদের ধরে ফেলেন।

তারা সন্দেহভাজন তিন গরুচোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হন। আরেক জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

এএস