সদ্য প্রয়াত ইসলামী বিশবিদ্যালয়ের আল-হাদীস এ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষক মরহুম প্রফেসর ড. খন্দকার আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফেরাত কামনায় দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আল-হাদীস বিভাগের আয়োজনে বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ইবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং স্মৃতিচারণ করেন। তারা বলেন, মরহুমের রেখে যাওয়া দ্বীন কায়েমের বাকী কাজে নিজেদের অংশগ্রহণের মাধ্যমেই কেবল আমাদের সফলতা লুকিয়ে রয়েছে।

এআই