সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম’র মরদেহ ধানমন্ডির ৭ নম্বর সড়কের ৩২ নম্বর বাসায় রাখা হয়েছে।
নগরীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহ বাসায় নিয়ে আসা হয়। সেখানে মরদেহ আত্মীয়-স্বজনের জন্য কিছু সময় রাখার পরে বাসা সংলগ্ন ৭ নম্বর রোডে বাইতুল আমার জামে মসজিদে আনা হয়। বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাজা শেষে বনানী কবর স্থানে তাকে দাফন করা হবে।
১৩ অক্টোবর রোববার দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন পিয়াস করিম। ভোর চারটার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৩ অক্টোবর পিয়াস করিমের ধানমিন্ডর বাসায় সাংবাদিক মাহফুজুল্লাহ জানিয়েছিলেন, সবার শ্রদ্ধার জন্য পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে।
গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়া প্রতিহত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে শহীদ মিনারে তারা নানা ধরনের কর্মসূচি দিয়েছে।
অপরদিকে চারুশিল্পীরা শহীদ মিনারের পাদদেশে নানা ‘পথচিত্র’ অঙ্কন করেন যাতে করে পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে না আনা হয়।
তবে সব জল্পনা কল্পনার অবসান অবসান ঘটিয়ে ধানমন্ডির বাসায় রাখা হয়েছে পিয়াস করিমের মরদেহ।
কেএইচ





