দেবিদ্বারে এক ইউপি সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মোর্শেদ আলমের নেতৃত্বে একটি ফোর্স বিশেষ অভিযান চালিয়ে উপজেলা গুনাইঘর উত্তর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আইনউদ্দিন বাড়ীর সামনের রাস্তা থেকে মোঃ জাহাঙ্গীরের ছেলে মাদকসেবী মো: এবায়দুল (২০) কে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে পকেট থেকে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করে।

এদিকে একই দিনে সকাল সাড়ে ১০ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য (থানা সূত্রে) মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান ওরফে মিন্টু মিয়া (৪১) কে ৫৫ পিস ইয়াবাসহ দৌড়ে পালানোর সময় দেবিদ্বার গোমতী ব্রীজের উপর থেকে হাতেনাতে আটক করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল ইসলাম।
পরে তার দেহ তল্লাসী করে লুঙ্গির গিরী থেকে ৫৫ পিস গোলাপী রংয়ের ইয়াবা উদ্ধার করা হয়। শাহজাহান ওরফে মিন্টু মেম্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের মৃত বশির আলমের পুত্র। উক্ত ঘটনাগুলি সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
এসএ





