গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ননদের বাঁশের আঘাতে অমিছা বেওয়া (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অমিছা বেওয়া ওই গ্রামের মৃত একাব্বর হোসেনের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ ননদ আয়শা বেওয়া (৬৫), জা জুলেখা বেগম (৪০) ও ভাগ্নেবউ মিনা বেগমকে (৪২) কে আটক করেছে।

স্থানীয়রা জানায়, অমিছার সঙ্গে তার ননদ আয়শা ও জা জুলেখার পারিবারিক বিষয় নিয়ে কলহ চলেছিল। অমিছার স্বামী আকাব্বর গত দুই মাস আগে মারা যান।

সংসারে তার ছেলে ও মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর কলহ আরও বৃদ্ধি পায়। ওই কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ননদ আয়শা, জা জুলেখা ও ভাগ্নেবউ মিনা বেগম অমিছার উপর নির্যাতন চালায়।

এক পর্যায়ে ভাগ্নে বউ মিনা গেম বাঁশ দিয়ে অমিছার গোপন অঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অমিছার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, শুক্রবার দুপুরে তার লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ