ঝুঁকিতে থাকা রাজধানীর হোটেল সুন্দরবন রক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে প্রধান করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার  হোটেলের বর্ধিত ভবন দেবে যাওয়ার ঘটনায় মারাত্মক ঝুঁকিতে থাকা হোটেলটি রক্ষার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বুয়েট, রাজউক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ভবন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।

হোটেল সুন্দরবন রক্ষার জন্য প্রাথমিক ভাবে বালুর বস্তাদিয়ে ডাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের এ কাজে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ন্যাশনাল ব্যাংক ও আবুল মোনায়েম গ্রুপ সহায়তা করবে।

এদিকে সুন্দরবন হোটেলের পাশে ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবনের নির্মাণ প্রতিষ্ঠান এমএএম কনস্ট্রাকশনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মামলা করবে বলে জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে এসে রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান নির্মাণবিধি অনুযায়ী এ মামলা করা হবে বলে জানান।

তিনি বলেন, ‘অনিয়ম হয়েছে বলেই এ দুর্ঘটনা ঘটেছে। অনিয়ম না থাকলে এমটি ঘটত না। গাফিলতি পেলে কনস্ট্রাকশান প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

জেআই