রাজশাহী নগরীর মতিহারা থানার কাটাখালি বাইপাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে এ হাতবোমা উদ্ধার করা হয়। র্যাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে অভিযান চালিয়ে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
এসএইচ





