মহাত্বা গান্ধিজির ১৫০তম স্বার্ধশত বার্ষিকী উপলক্ষে ভারতের ব্যাবসায়ি চাকুরীজীবি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বিভিন্ন স্থরের ৩০ সদস্যের নারী পুরুষের একটি প্রতিনিধি দল মটরকার র‌্যালি যোগে স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রোববার সকালে কলিকাতা থেকে যাত্রা শুরু করে র‌্যালিটি এবং আগামী ১৯ তারিখে ফিরবে ভারতে।

বেনাপোল চেকপোস্টে আগতদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্তিত ছিলেন, খুলনা বিভাগীয় বিআরটিএ অধিদপ্তরের উপ পরিচালক জিয়ায়ুর রহমান, বেনাপোল কাষ্টম যুগ্ন কমিশনার সহিদুল ইসলাম, সহকারি কমিশনার আকরাম হোসেন, বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের উপ কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউএনও পূলক কুমার মন্ডল, ইমিগ্রেশন ওসি আবুল বাশার প্রমুখ।

শেখ নাছির উদ্দিন/এসএম