অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড়ের গভীর জঙ্গল থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকেলে রাজা পাহাড়ের গভীর জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রায়হানকে জানায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জেএ