মানিকগঞ্জ সদর উপজেলায় বাউলশিল্পী সাথী (২৮) সরকারকে কুপিয়ে হত্যার পর স্বামী আশিকুর রহমান ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সদর উপজেলার উত্তর সেওতা গ্রামের আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাথী জেলার ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামের হামেদ প্রধানের মেয়ে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে আশিকুর তার দ্বিতীয় স্ত্রী সাথীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

সাথীর চিৎকারে পাশের বাড়ির লোকজন্য বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই আশিকুর আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমকে