গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে এক লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-পাইবাস সড়কের মীরের বাজারে পানবোঝাই একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় পানের বরজের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা পাওয়া যায়।

গাজীপুরের পুলিশ সুপার বিপিএম পিপিএম বার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ‘পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযোগে নোয়াখালীর কোনাপাড়া এলাকার আমির হোসেন (৩০) এবং যশোরের শার্শা উপজেলার লিটনকে (২৪) আটক করা হয়েছে।’

এমআর