বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামে আছিয়া বেগম (৫৮) নামে এক নারী রোগের যন্ত্রনা সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাত ১ টার সময় সে তার নিজ বাড়িতে আত্মহত্যা করে।আছিয়া বেগম বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের ইউনুছ আলী গাজীর স্ত্রী।
নিহতের পরিবার জানায় আছিয়া বেগম দীর্ঘদিন পেট ব্যাথা, মাজার যন্ত্রানায় ভুগছিলেরন । তার এ রোগের উপশম না হওয়াতে অবশেষে সে আত্মহত্যা পথ বেছে নেয়।
বেনাপোল পোর্ট থানার এ এসআই মতিয়ার রহমান জানান, আছিয়ার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরাহতাল রিপোর্টের জন্য যশোর মর্গে পাঠানো হবে।
নাছির/মাহমুদ.





