তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রোজার দিনে ইফতারের আগেও তিনি মিথ্যাচার করেন। তার হাতে মিথ্যাচার ছাড়া আর কোনো রাজনৈতিক কৌশল বা হাতিয়ার নেই। তিনি মিথ্যাচারকে শিল্প বানিয়েছেন।
সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাসের’ অভিযোগ আনায় খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন তিনি।
গত পাঁচ জানুয়ারি পরবর্তী দেশব্যাপী নাশকতায় পুলিশের ভূমিকা ছিল সম্প্রতি এক ইফতার মাহফিলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। আর সে কারণেই সরকার বিরোধী আন্দোলন থেমে গেছে বলে দাবি করেন খালেদা জিয়া।
এআই/





