ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আমিরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।এসময় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল আনুমানিক সোয়া ১১টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিজান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিজান ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভেড়ামারা থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর