মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত আট গ্রাহককে ১৪ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা জরিমানা করেছেন।

সদর উপজেলার মির্জাপুর, সালনা, বিকেবাড়ী ও নান্দুয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত রোববার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। এ সময় গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলামসহ পল্লীবিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএম খালেদুল ইসলাম জানান, মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে ব্যবহারের দায়ে সালনা এলাকার সামসুল হককে এক লাখ ১৫ হাজার ৮২৬ টাকা, একই এলাকার আব্দুল বাতেনকে ৯৯ হাজার ১২৪, নান্দুইন এলাকার আব্দুল কাদেরকে এক লাখ ১০ হাজার ৮২৬, একই এলাকার হাজী কবির হোসেনকে তিন লাখ ৫৬ হাজার ৫৭৮, মির্জাপুর এলাকার মো. আমিনুল ইসলামকে দুই লাখ ৩৪ হাজার ৫৮০, একই এলাকার আব্দুল আজিজকে ৪১ হাজার ১৬১, পশ্চিম ডগরী এলাকার মো. সুজনকে দুই লাখ ৪৪ হাজার ৫১৮ ও বিকেবাড়ী এলাকার মো. শাহজালালকে দুই লাখ ৪৪ হাজার ৫১৮ টাকা জরিমানা করা হয়।

কেএইচ