সিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যার পর প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে মেট্রোপলিটনের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার ও উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানন, রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহার ও অর্থের বিনিময়ে খুনিদের রক্ষার চেষ্টা করেছিলেন বলে তাদের বিরুদ্ধে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নগরীর জালালাবাদ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়।
তদন্ত কমিটিতে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ কমিশনার মুশফিকুর রহমান।
এআই/





