বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার বিকাল ৩টা থেকে বান্দরবান-কেরানীহাট সড়কের আশপাশের খাল-বিল ভরাট হয়ে সড়কের প্রায় ৩-৫ ফুট উপরে পানি উঠে যায়।

ফলে সকাল থেকে ছোট ও হালকা কিছু যানবাহন চলাচল করলেও সন্ধ্যা পর্যন্ত বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ যায়।

পরিবহন শ্রমিকরা জানায়, দুপুর থেকে টানা বর্ষণে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের বাজালিয়ার বরদুয়ারা, কলঘর এলাকাসহ কয়েকটি স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে আছে।

এআর