ভাষা সৈনিক আব্দুল মতিনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

দেশের রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এখানেই তাকে সর্বশেষ শ্রদ্ধা জানান। সকলের শ্রদ্ধা জানানো শেষে তার (মতিন) কথা অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষনার জন্য হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এমআর