বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে বিস্ফোরক আইনের মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগর ছাত্রদলের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী কাজ্বীর দেউড়ি মোড়ে হওয়ার কথা থাকলে পুলিশের বাধায় সেখানে হতে না পারলে ও চেরাগি পাহাড় হতে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। নগর সেক্রেটারি বেলায়ত হোসেন বুলুর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন,ছাত্রদল সবসময় সকল অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করেছে। ভবিষ্যতে এই আন্দোলন অব্যহাত থাকবে।বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করবে।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রদল নেতা আলী মুর্তজা, জালাল উদ্দিন, জমির উদ্দিন ও শেখ রাসেল।
মাসুম/জেড