সাতক্ষীরায় ৫০ পিস ইয়াবাসহ মাহমুদ সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের টার্মিনাল এলাকার শাহজালাল ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদ সরদার শহরের ইটাগাছা গ্রামের সিরাজুল সরদারের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাসেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাহমুদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ জানান, ইয়াবাগুলো অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য তিনি শাহজালাল ক্লিনিকে গিয়েছিলেন।
এমই





