বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী কাফি শেখ এর প্রকৃতি,সমাজ,ইতিহাস,রাজনীতি ও গ্ল্যামার নিয়ে ‘রং-বেরঙ্গের ছবি’ শীর্ষক ৪৪টি ছবির প্রদর্শনী উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পীরজাদা শহিদুল হারুন।
শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আলোচচিত্র শিল্পী কাফি শেখের ছবি প্রদর্শনী করা হয়। এসময় উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ফটোগ্রাফার বুলবুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা জলিল কাফি শেখ-কে আরো বেশি বেশি ছবি তোলার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, অবশ্যই শিল্পীর চোখে তোলা এই ছবিগুলি সমাজেরই বিশেষ মুহুর্তের মূল্যবান প্রতিচ্ছবি। এসময় বিশেষ অতিথি সালাহ উদ্দিন বাদল তার দীর্ঘায়ু কামনা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,গল্পকার কবির আহমেদ,সংগীত শিল্পী মেহেদী রওশন ও শিপন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের কলমযোদ্ধা ও শিশু সাহিত্যিক মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং ফটোগ্রাফারের জীবনী পাঠ করেন কবি টিমুনী খান। অনুষ্ঠানে শিল্পী কাফি শেখ তার বিগত ফটোগ্রাফি জীবনের উল্লেখযোগ্য আনন্দ-বেদনা,হাতেখড়ি এবং তার বিখ্যাত কয়েকটি ছবি সন্ধ্যা,জগন্নাথ হল ট্রাজেডি,বিমল মিত্র,টোকাই,দি ডার্ক ফিউচার, অনুভূতি,গ্রাম-বাংলা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
বক্তারা কাফি শেখ-এর ছবিগুলি বেশিরভাগ আশি ও নব্বই দশকের ধারায় প্রবাহিত বলে মন্তব্য করেন। তারা কিছু দূর্লভ ছবির ভূয়সী প্রশংসা করেন।
[b]ঢাকা,এইচএম,৩ মে,(টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]