রাজধানীর কমলাপুরের আইসিডি কাস্টমস হাউজে অভিযান চালিয়ে একটি কন্টেইনার থেকে ৭০০সিসি ৭০টি অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে কমলাপুর স্টেশনে একটি কন্টেইনার থেকে এগুলো আটক করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে সাধারণ নাগরিকদের ১৫০ সিসির উপরে মোটরসাইকেল চালানোর বৈধতা নেই। তাই অবৈধ উদ্দেশ্যে এসব আনা হতে পারে বলে জব্দ করা হয়েছে। বুয়েটের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে অভিযান চালানো হচ্ছে।

আটককৃত মোটরসাইকেলের মোট মূল্য আনুমানিক সাত কোটি টাকার বেশি। বলাকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে মোটরসাইকেলগুলো আমদানি করা হয়েছে।

এআই/কেএইচ