জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য জামায়াত নেতা মীর কাশেম আলীর মুক্তির দাবিতে ও ফাঁসির রায়ের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা জামায়াত হরতাল পালন করেন ।
জামায়াতী ইসলামের বুধবার দেশব্যপী সকাল সন্ধা হরতাল কর্মসূচির অংশ হিসাবে এ হরতাল পালন করেন কুড়িগ্রাম জেলা জামায়াত।
বুধবার সকাল ৮.৩০ টায় ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি জায়েউল ইসলামের নেতেত্বে কুড়িগ্রাম স্পিনিং মিলের সামনে এ হরতাল পালত করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর জামায়াত নেতা তজিবুর রহমান, জেলা শিবিরের অফিস সম্পাদক মমিনুর রহমান,সদর থানা সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত নেতা আমিনুল ইসলাম প্রমূখ।
এমবি





