মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 মানববন্ধন শেষে স্থানীয় যুব সংঘের সভাপতি মো. জিয়া খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বাইরখালী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, জিউধরা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য নাসির উদ্দিন, রুহুল আমীন হাওলাদার প্রমূখ।

বক্তারা মিয়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সুচিকে মানবতার শত্রু আক্ষায়িত করে বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন দুনিয়ার সকল নির্মমতাকে হার মানিয়েছে। বক্তারা আন্তর্জাতিক আদালতে এ পৈশাচিকতার বিচার দাবি করেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দেয়ায় মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।

রফিকুল/এমবি