বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম (মাইক প্রতিক) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬১৬৪। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির বিদ্রোহী আব্দুল লতিফ (চশমা প্রতিক) পেয়েছেন ৭০০ ভোট।
মোট ১৪ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ১৯৫ ভোটার।
উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ জানান, গাবতলী পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে সাইফুল ইসলাম (মাইক প্রতীক) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য গাবতলী পৌরসভার মেয়র মোর্শেদ মিলটন গেল বছরের মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হত্তয়ায় মেয়র পদটি শূণ্য হয়। এরপর নির্বাচন কমিশন ত্তই পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করে। তবে পৌরসভার সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি মামলার কারণে ইতিপূর্বে একাধিকবার উদ্যোগ নিয়েত্ত ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
ইআর





