রাজধানীর মোহাম্মদপুরে ভোর রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর সাড়ে ৪টায় মোহাম্মদপুর শেরে বাংলানগর রোড়ে থামিয়ে রাখা বাসটিতে এ অগ্নিসংযোগ করা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, বাসের চালক-হেলপার জানিয়েছেন- সড়কে থামিয়ে রাখা বাসে হঠাৎ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই আগুন দিয়ছে তা জানা যায়নি।
ইআর





