খুলনা মহানগর শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল সোমবার নগরীর শহীদ হাদিস পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক এমপি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্মেলনে প্রধান বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা।

খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে পুরো নগরী বিভিন্ন ব্যানার-ফেস্টুনে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা কাউন্সিলকে কেন্দ্র করে তৈরি করেছে শতাধিক তোরণ। এতে উৎসবের নগরীতে পরিনিত হয়েছে পুরো খুলনা মহানগরী।

উল্লেখ্য, ২০১০ সালের ২ অক্টোবর দেব দুলাল বাড়ৈইকে সভাপতি এবং শেখ শাহজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।

এআর