রাজধানীর উত্তরা রাজউক স্কুল থেকে ১৫ টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালবেলা স্কুল গেট খুলতে দিয়ে দারোয়ান বোমা গুলো দেখতে পায়। পরে পুলিশকে জানালে পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
এই বিষয়ে রাজউক স্কুলের শিক্ষক মাসুদুল হাকিম বলেন, সকালে আমি স্কুলের মাঠে হাটাহাটি করার সময় স্কুলের মাঠে এবং কলেজের দক্ষিণ পাশে ইংলিস মিডিয়ামের ভবনের বারান্দায় অনেকগুলো ককটেল পড়ে থাকতে দেখি। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিস্ক্রিয় করে।
এ সময় এই ঘটনার কারনে প্রায় এক ঘন্টা পুরো স্কুল ঘিরে রাখে পুলিশ এবং কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়নি, ফলে নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হয়ে প্রায় এক ঘন্টা দেরিতে সকাল ৮ টায় ক্লাস শুরু হয়।
তবে সাংবাদিকদের এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছুই বলেনি। এছাড়া এই বিষয়ে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করতে চাইলে কেউ ফোন ধরেনি।
এই দিকে উক্ত ঘটনায় ছাএ-ছাএী ও অভিবাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
ইআর





