বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে স্বামীর সাথে অভিমান করে হোসনেয়ারা বেগম (৩২) নামে ২ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার দুপুর সাড়ে ১২ টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

এদিকে সংবাদ পেয়ে মডেল থানার এস.আই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে মৃত হোসনেয়ারার ঝুলন্ত লাশ উদ্ধার ও সুরহতাল করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিহতের স্বামীর নাম মো: জয়নাল ঘরামী। তবে তার পলায়ন’র কারণে ঘটনাটি আত্মহত্যা না হত্যা এ রহস্যের ধ্রুমজালের সৃষ্টি হয়েছে।

এমকে