রাজধানীর উত্তরায় আরএকে পেইন্টসের গুদাম ও মিরপুর ১০ নম্বরে মিল্ক ভিটা বস্তির আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা পৌনে একটার দিকে ওই দুই স্থানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার দুপুর ১২টার দিকে হঠাত করে সেখানে আগুন লেগে কালো ধোঁয়া উড়তে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে একতলা টিনশেডের একটি ভবনে আরএকে পেইন্টসের গুদামে তরল দাহ্য পদার্থ ছিল। খবর পেয়ে টঙ্গী ও বিমানবন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও বিমানবন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মাদ আলী জানান, বেলা ১১টা ৫০ মিনিটে মিল্ক ভিটা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন, মোহাম্মদপুর ও সদর দপ্তরের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ৪০টি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি ও নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান মোহাম্মাদ আলী।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
উত্তরায় আরএকে পেইন্টসের আগুন নিয়ন্ত্রনে
রাজধানীর উত্তরায় আরএকে পেইন্টসের গুদাম ও মিরপুর ১০ নম্বরে মিল্ক ভিটা বস্তির আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা পৌনে একটার দিকে ওই দুই স্থানের আগুন নিয়ন্ত্রণে আনেন।





