১ দিনের জন্য স্থগিত করা হলো চলমান পরিবহন ধর্মঘট। পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে একদিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

সেলিম আহমদ ফলিক জানান, প্রশাসনের আশ্বাসে আমরা আজ সোমবার বিকাল ৪টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করেছি। বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার আমাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে আমাদের দাবি পুরণে কোনো উদ্যোগ নেয়া না হলে পুনরায় ধর্মঘট আহ্বান করা হবে।

সকাল থেকে পরিবহণ ধর্মঘটে মানুষের দুর্ভোগের পর বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলনকক্ষে পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

বৈঠক শেষে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, আমরা শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছি। আমাদের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। সোমবার বিকেলে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সাথে আবার বৈঠকে বসা হবে।

এমবি