করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৮০১ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৪৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৬৬৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

শনিবার (০৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ১৩ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৭৬৬টি। নমুনা শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১৩ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন নয় হাজার ২৩১ জন ও নারী তিন হাজার ৫৭০ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের ১৩ জন ও ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছে। এছাড়া সরকারি হাসপাতালে ৩৭ জন ও বেসরকারিতে পাঁচজন এবং বাড়িতে একজন মৃত্যুবরণ করেছেন।

এমবি