পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

রাজশাহীর চারঘাটে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ওপর ক্ষোভ থেকে তারা বিএনপিতে যোগ দিলেন।

সোমবার বিকালে মাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস পলাশ ও প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম।

আবদুল কুদ্দুস পলাশ জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি দুর্নীতির সঙ্গে থাকতে চান না। এ কারণে বিএনপিতে যোগ দিয়েছেন।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করায় তোলপাড় শুরু হয়েছে।

কেএইচ