জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাসিঁর প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াত ইসলামী ডাকা হরতালে চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাথে সংর্ঘষ হয়। সংঘর্ষে তিন পুলিশ আহত হয়। ওই সময় পুলিশ তিন শিবির কর্মীকে আটক করতে সক্ষম হয়।

বৃহষ্পতিবার সকালে উপজেলার সদরের চাঁদপুর-রায়পুর সড়কের আল-মদিনা হাসপাতাল এলাকায় হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা মিছিল করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুর রাহিম, কনস্টেবল আবদুল কুদ্দুছ ও সুমন ।

পুলিশ বলছে, জামায়াত-শিবর কর্মীদের ছোড়া ইটের আঘাতে তারা আহত হয়েছেন।

এদিকে আটককৃত শিবির কর্মীরা হলো, আল আমিন (১৮), জহিরুল ইসলাম (২০) ও আবু হানিফ (২৫)।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ব্যাপারে নামীয় তিনজনসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করা হয়।

এমআইএস