সিলেট বিভাগে ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের মধ্যে চলছে দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা।
শনিবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষা শান্তিপূর্ণভাবেই চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরী বা আশপাশের কোথাও মিছিল, পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রসহ নগরীতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীতে চলছে যানবাহন। তবে নগরীর বড় বিপনীবিতানগুলো রয়েছে বন্ধ।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান বলেন, বোর্ডের ১১৯টি পরীক্ষা কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতালের কারণে দু’দফা পেছানোর পর গতকাল সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানোর পরীক্ষা।
গত বৃহস্পতিবার রাতে শুক্রবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল আহবান করেছে ছাত্রদল।
জেএ





