ফেনীতে ১৪ দলের জনসভায় প্রধান অতিথি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শহরের তাকিয়া রোড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে।
তাকিয়া রোডের ব্যবসায়ী সৌরভ পাটোয়ারী জানান, বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে সহিংসতার প্রতিবাদে শহরের ট্রাংক রোডে ১৪ দলের জনসভায় মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে হঠাৎ ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় তাকিয়া রোড ও পার্শ্ববর্তী উকিলপাড়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
জেএ





