নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাব এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার মর্তুজাবাদ এলাকার আতাউর রহমানের ছেলে মামুন মিয়া (৩০) ও পার্শ্ববর্তী উপজেলার বান্টি এলাকার রহিম বক্সের ছেলে সহিদুল্লাহ মিয়া (৪৩)।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলামজানান, ভোর ৪টার দিকে শিংলাব এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ পুড়িয়া হেরোইনসহ মামুন মিয়াকে ও ২৫ পিস ইয়াবাসহ সহিদুল্লাহ মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসআই।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





