সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে এবং কেউ যেন প্রভাব সৃষ্টি না করে। সেজন্য সারা দেশে দলীয় জনপ্রতিনিধি ও সব পর্যায়ের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চরসৈয়দপুর এলাকায় শীতলক্ষায় ৩য় সেতু ভিত্তিপ্রস্তরের স্থান পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেছেন, ২০১৬ সালের মে মাসে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সৌদি সরকারের অর্থায়নে ১২৯০ মিটার দৈর্ঘ্যরে এই সেতু নির্মাণে ব্যয় হবে ৫৪০ কোটি টাকা। এরই মধ্যে এই সেতুর টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ ছাড়া বিভিন্ন মহাসড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে, আগামী দশ দিনের মধ্যে সেগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘দলীয় মন্ত্রী এমপিদের নামে ব্যবহৃত এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড মানুষের চলাচলের পথে দৃষ্টি বিভ্রম করে এবং দুর্ঘটনারও সৃষ্টি করে।

হাইওয়ের ডিআজিকে এ ব্যাপারে আমরা নির্দেশও দিয়েছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ থেকে এগুলো না সরালে আমরা নিজেরাই এগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করব।’

এআই