লালমনিরহাটে সড়কে ইঞ্জিনচালিত থ্রি হুইলার চলাচলের দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের মিশন মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট থ্রি হুইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আছিমুল্লাহ জালালের সভাপতিত্বে এতে জেলায় চলাচলকারী শতাধিক থ্রি হুইলার মালিক ও শ্রমিক অংশ নেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
ওএফ





