নওগাঁর রাণীনগরে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী: বিমল চন্দ্র প্রাং (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত ৩ টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিমল উপজেলার দেউলা গ্রামের মৃত-আনান্দ প্রাং এর ছেলে ।
রাণীনগর থানার এস,আই শফিকুর রহমান জানান, এলাকাতে সে মাদক দ্রব্যের ব্যবসা করে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে। তার বাড়ি তল্লাশি করে আধাকেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক দ্রব্য আইনের মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
রাব্বী/জারিফ





