যশোর শহরে রায়হান (১৭) নামের এক মেধাবী ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে শহরের কারবালা কবরস্থান পুকুরের উত্তরপাড়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
রায়হান শহরের খালধার রোড এলাকার গোলাম রব্বানীর ছেলে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে জিপিএ ৪ দশমিক ০৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আহতরা হলো- শহরের মোল্লাপাড়া এলাকার লিটনের ছেলে অমিত (১৮) ও ঘোপ এলাকার মনিরুজ্জামানের ছেলে টিটো।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে রায়হান ও তার দুই বন্ধু কারাবালা পুকুরের উত্তরপাড়ে অজু করছিল। এ সময় দুর্বৃত্তরা তিনজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অমিত ও টিটোকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এমকে





