ঝালকাঠিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মা-ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ঝালকাঠি সদর উপজেলা কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সালেহা বেগম (৪০), ছেলে ওহেদুজ্জামান রনি (২১), বোনের ছেলে রানা সিকদার (২০), দেবর ফরিদ (৩০) ও সবুজ (২৬)। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত সালেহা বেগম অভিযোগ করে বলেন, এলাকা বসে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে পরিবেশ নষ্ট করে আসছিল আলী সরদার ও তার লোকজন। এর প্রতিবাদ করে ওহেদুজ্জামান রনি।

এতে ক্ষিপ্ত হয়ে আলী সরদার, তার ছেলে জাকির সরদার, বাবুল সরদার লাভলু সরদার ও জামাতা রিপন মিলে প্রথমে ওহেদুজ্জামান রনিকে বেধরক মারধর করে।

পরে তাকে রক্ষার জন্য সালেহা বেগমসহ অন্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে।

এ ব্যাপারে ঝালকাঠি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এমকে