logo
Search

জাতীয়

আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট ফের চালু

কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আদানি পাওয়ার জানায়, রোববার ভোর ৫টা ১৭ মিনিটে গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।

ত্রুটি মেরামতের পর ইউনিটটি ফের চালু করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এস