চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে প্রেসক্লাব সামনে থেকে কেক ও ব্যানার ফেলেই পালিয়ে যান তারেক রহমানের জন্মদিন পালন করতে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শনিবার  দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটেছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন প্রেসক্লাবের সামনে তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান শেষ করে চলে যাবার পর মহসিন কলেজ ছাত্রদলের কয়েকজন কেক কেটে আবারও জন্মদিন পালনের চেষ্টা করেন বলেন জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দায়িত্বরত কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) বিকাশ শীল।

তিনি বলেন, হঠাৎ চট্টগ্রাম কলেজ-মহসিন কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে প্রেসক্লাবের সামনে জড়ো হয়।এসময় ব্যানার ফেলে ছাত্রদলের ছেলেরা চলে যায়।

ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাবার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তারেক রহমানের ছবিসম্বলিত ব্যানার পুড়ে ফেলেন বলে জানান চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম।

মাসুম/নাজিব