ভূমিহীনদের পূণর্বাসন চাই রোহিঙ্গাদের নয়, শান্তিপূর্ণ হাতিয়ায় রোহিঙ্গাদের ঠাঁই নাই, যারা সৃষ্টি করে দাঙ্গা তারাই প্রকৃত রোহিঙ্গা, শান্তির দ্বীপ হাতিয়াতে রোহিঙ্গা নামের বিষ ফোঁড়ার পূণর্বাসন মানি না মানব না ব্যানারে আমরা নোয়াখালীস্থ হাতিয়ার সন্তান, হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ ও নোবিপ্রবি ছাত্র ফোরামসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে হাতিয়ায় রোহিঙ্গাদের পূণর্বাসনের প্রতিবাদে মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা নোয়াখালীস্থ হাতিয়ার সন্তান ব্যানারে আরিফুল ইসলাম আরিফ ও রাজ্জাক, হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ মজনু খান, ও আবুল কাশেম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন,দীর্ঘ ১২০ বছর ধরে অব্যাহত নদী ভাঙনে বিলিন হাতিয়ার এক লক্ষাধিক পরিবারকে পূণর্বাসন না করে ভূমিহীনদের অধিকার কেড়ে নিয়ে রোহিঙ্গাদের হাতিয়ায় স্থানান্তর কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

এসএইচ